আমার পরিচয়
আমি মৃণাল দাস
দিনাজপুর-এর ছেলে, এখন ভারতে পড়ছি — Sharda University, B.Tech CSE, ৪র্থ বর্ষ। EduNest-এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে পড়ার পুরো পথটা দেখিয়ে দিই — আসল খরচ, আসল শর্ত, বাংলায়।

কেন এই কাজ করি
আমি কোনো অফিসে বসে থাকা এজেন্ট নই। আমি নিজে বাংলাদেশ থেকে এসে ভারতে পড়ছি। যে হোস্টেলের কথা বলি, সেখানে থাকি। যে মেসের খাবারের দাম বলি, সেটা খাই।
আসার আগে আমিও জানতাম না আসল খরচ কত, কোন স্কলারশিপের কী শর্ত, কাকে বিশ্বাস করা যায়। সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমি খোলাখুলি দিই।
এই ওয়েবসাইটের প্রতিটা ফি ইউনিভার্সিটির ব্রোশিওর থেকে নেওয়া, সূত্র আর তারিখসহ। যাতে আমার কথায় না, নিজের চোখে মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
EduNest ও আমার টিম
আমি আর আমার পুরো টিম ভারতে থাকি। এর মানে, শিক্ষার্থীর কাজগুলো আমরা কাছ থেকে নিজেরাই করতে পারি, কারও ওপর নির্ভর করতে হয় না।
সরাসরি আবেদন
আমাদের টিম ভারতে থাকে, তাই ইউনিভার্সিটির ভর্তি অফিসের সাথে সরাসরি যোগাযোগ।
দ্রুত অফার লেটার
কাগজপত্র সব ঠিক থাকলে অফার লেটার খুব তাড়াতাড়ি চলে আসে।
পৌঁছানোর পরও পাশে
এয়ারপোর্ট থেকে ক্যাম্পাস, প্রথম সপ্তাহের কাজ — আমরা ভারতেই আছি।
ছবিতে আমার দিনগুলো
ভারতে আমার দিনগুলো
সব ছবি আমার নিজের তোলা — কোনো স্টক ছবি নেই।
ক্যাম্পাস, লাইব্রেরি, উৎসব, বন্ধু আর ছুটির দিন — যেকোনো ছবিতে চাপ দিলে বড় হবে।
যে নিয়মে কাজ করি
শিক্ষার্থীর কাছ থেকে বাড়তি টাকা নিই না
কাউন্সেলিং, আবেদন, কাগজ তৈরি — কোনোটার জন্য না। শুধু অফার লেটারে লেখা ভর্তি ফি।
কোনো নিশ্চয়তা দিই না
ভর্তি আর স্কলারশিপের সিদ্ধান্ত ইউনিভার্সিটির, ভিসার সিদ্ধান্ত হাইকমিশনের। যে নিশ্চয়তা দেয়, তার থেকে সাবধান।
প্রতিটা টাকার অফিসিয়াল রিসিপ্ট
ভর্তি ফি-র জন্য ইউনিভার্সিটির নিজের রিসিপ্ট পাবেন, যা আপনি নিজেও যাচাই করতে পারবেন।
প্রতিটা ফি-র সূত্র আর তারিখ
সাইটের প্রতিটা সংখ্যা কোন ব্রোশিওর থেকে, কবে নেওয়া — সব লেখা থাকে।
যার জন্য ভারত ঠিক না, তাকে সোজা বলি
ভুল শিক্ষার্থীকে ভর্তি করালে আমারও ক্ষতি, তারও। তাই আগেই বলে দিই।
যা জানি না, তাতে পরামর্শ দিই না
যেমন MBBS। দেশে ফিরে রেজিস্ট্রেশনের নিয়ম জটিল ও বদলায়, তাই এ বিষয়ে পরামর্শ দিই না।
সরাসরি যোগাযোগ
প্রশ্ন থাকলে লিখুন। উত্তর আমি নিজে দিই।
- +880 1717-977338
- ঠিকানা
- সদর, দিনাজপুর, বাংলাদেশ