ভারতে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীর গাইড
ভারতে পড়তে বছরে আসলে কত টাকা লাগে?
আমি মৃণাল, দিনাজপুর-এর ছেলে, এখন ভারতে পড়ছি। ব্রোশিওরের জটিল হিসাব না — স্কলারশিপের পরে বছরে কত টিউশন, সেটা সোজাসুজি দেখাই। বাকি সব প্রশ্নের উত্তর WhatsApp-এ, বাংলায়।
- শিক্ষার্থীর কাছ থেকে বাড়তি টাকা নয়
- অফিসিয়াল ব্রোশিওর থেকে
- রিসিপ্টের ২৪ ঘণ্টায় সব কাগজ
B.Tech CSE
২০২৬-২৭টিউশন ফি, ৫০% স্কলারশিপের পরে, বছরে
- ParulVadodara₹১,০০,০০০
- NIUGreater Noida₹১,০৩,০০০
- Sharda*Greater Noida₹১,৪৭,৫০০
- CUGharuan, Mohali₹১,৫৯,০০০
- GalgotiasGreater Noida₹১,৬৪,০০০
* Sharda-তে স্কলারশিপ রেজাল্ট অনুযায়ী ৩০% থেকে ৫০% — এখানে সর্বোচ্চ ৫০% ধরে দাম দেখানো।
ভর্তি ফি ও হোস্টেল আলাদা — বিস্তারিত WhatsApp-এ।
সব কোর্সের খরচ দেখুনক্যাম্পাসের কিছু মুহূর্ত — সব আমার নিজের তোলা
উৎসব ও ইভেন্ট
ক্যাম্পাস
পড়াশোনা
বন্ধুরা
ছুটির দিনে
উৎসব ও ইভেন্ট
ক্যাম্পাস
ছুটির দিনে
শিক্ষার্থীর কাছ থেকে বাড়তি টাকা নিই না
কাউন্সেলিং থেকে আবেদন, সবটাই বিনামূল্যে। শুধু অফার লেটারের ভর্তি ফি।
প্রতিটা টাকার অফিসিয়াল রিসিপ্ট
ভর্তি ফি টাকায়, কোম্পানি অ্যাকাউন্টে। ইউনিভার্সিটির রিসিপ্ট ২৪ ঘণ্টায়।
প্রতিটা ফি-র সূত্র আর তারিখ দেওয়া
ইউনিভার্সিটির ২০২৬-২৭ ব্রোশিওর থেকে। নিজে মিলিয়ে দেখতে পারবেন।
বিশ্ববিদ্যালয়
যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই

Chandigarh University
Gharuan, Mohali, Punjab
B.E. – Computer Science & Engineering (CSE)
₹১,৫৯,০০০৫০% স্কলারশিপের পরে, বছরে
CU-এ স্কলারশিপ HSC-র রেজাল্টের ওপর নির্ভর করে।
সব কোর্স ও বিস্তারিত
Galgotias University
Greater Noida, Uttar Pradesh
B.Tech – Computer Science and Engineering (NBA Accredited)
₹১,৬৪,০০০৫০% স্কলারশিপের পরে, বছরে
Galgotias-এ সবার জন্য স্কলারশিপ আছে, কিছু কোর্সে আরও বেশি।
সব কোর্স ও বিস্তারিত
Noida International University
Greater Noida, Uttar Pradesh
B.Tech – Computer Science & Engineering
₹১,০৩,০০০৫০% স্কলারশিপের পরে, বছরে
NIU-এ সব শিক্ষার্থীর জন্য স্কলারশিপ প্রযোজ্য।
সব কোর্স ও বিস্তারিত
Parul University
Vadodara, Gujarat
B.Tech – Computer Science & Engineering
₹১,০০,০০০৫০% স্কলারশিপের পরে, বছরে
Parul-এ সব শিক্ষার্থীর জন্য স্কলারশিপ প্রযোজ্য।
সব কোর্স ও বিস্তারিত
Sharda University
Greater Noida, Uttar Pradesh
B.Tech – Computer Science Engineering (CSE)
₹১,৪৭,৫০০৫০% স্কলারশিপের পরে, বছরে
Sharda-তে স্কলারশিপ রেজাল্ট অনুযায়ী ৩০% থেকে ৫০% — এখানে সর্বোচ্চ ৫০% ধরে দাম দেখানো।
সব কোর্স ও বিস্তারিত
সব ফি ইউনিভার্সিটির ২০২৬-২৭ ব্রোশিওর থেকে, ৫০% স্কলারশিপ ধরে বছরের টিউশন — শুধু ধারণার জন্য। স্কলারশিপের পরিমাণ ও শর্ত ইউনিভার্সিটি ঠিক করে, আর চূড়ান্ত ফি থাকে অফার লেটারে। ভর্তি বা স্কলারশিপের কোনো নিশ্চয়তা নেই। বিস্তারিত
ক্যাম্পাসের জীবন
ভারতে পড়া মানে শুধু ক্লাসরুম না
এখানের একটা ছবিও স্টক ছবি না — সব আমার নিজের তোলা। ক্যাম্পাসে, লাইব্রেরিতে, উৎসবে আর ছুটির দিনে। যেকোনো ছবিতে চাপ দিলে বড় করে দেখতে পাবেন।


আমার পরিচয়
কেন আমার কাছ থেকে শুনবেন
আমি কোনো অফিসে বসে থাকা এজেন্ট নই। আমি নিজে বাংলাদেশ থেকে এসে ভারতে পড়ছি — Sharda University, B.Tech CSE, ৪র্থ বর্ষ। যে হোস্টেলের কথা বলি, সেখানে থাকি। যে মেসের খাবারের দাম বলি, সেটা খাই।
আসার আগে আমিও জানতাম না আসল খরচ কত, কোন স্কলারশিপের কী শর্ত, কাকে বিশ্বাস করা যায়। সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমি খোলাখুলি দিই।
আমি কীভাবে আয় করি, সেটাও লুকাই না। শিক্ষার্থী ভর্তি হলে ইউনিভার্সিটি আমাকে কমিশন দেয়। আপনার কাছ থেকে কিছু নিই না।
ভর্তি প্রক্রিয়া
ভর্তি হতে যা যা ঘটে, ক্রমানুসারে
সাধারণত প্রথম কথা থেকে ভারতে পৌঁছানো পর্যন্ত ৩ থেকে ৬ মাস লাগে। সবচেয়ে বেশি দেরি হয় পাসপোর্ট আর ভিসায়।
- ১
ফ্রি কাউন্সেলিং
আপনার রেজাল্ট, বাজেট আর পছন্দের বিষয় নিয়ে কথা। কোনো টাকা লাগে না।
- ২
ইউনিভার্সিটি ও বিষয় বাছাই
সিদ্ধান্ত আপনার। আমরা শুধু প্রতিটা অপশনের আসল খরচ আর শর্ত খুলে বলি।
- ৩
কাগজপত্র পাঠানো
মার্কশিট, পাসপোর্ট/NID/জন্মনিবন্ধন আর একটা Gmail ঠিকানা। WhatsApp বা ইমেইলে স্ক্যান করে পাঠান।
- ৪
আমরা সরাসরি আবেদন করি
আমাদের পুরো টিম ভারতে থাকে, তাই ইউনিভার্সিটিতে সরাসরি আবেদন হয়।
- ৫
অফার লেটার
সব কাগজ ঠিক থাকলে খুব দ্রুত চলে আসে। চূড়ান্ত ফি আর স্কলারশিপ এখানেই লেখা থাকে।
- ৬
ভর্তি ফি জমা, বাংলাদেশ থেকেই
অফার লেটারে যে ভর্তি ফি লেখা, শুধু সেটুকুই। টাকায়, EduNest-এর বাংলাদেশি কোম্পানি অ্যাকাউন্টে।
- ৭
রিসিপ্ট পাঠান, ২৪ ঘণ্টায় সব কাগজ
পেমেন্টের রিসিপ্ট পাঠালে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাডমিশন লেটার, বোনাফাইড, ভিসা লেটার আর ইউনিভার্সিটির অফিসিয়াল রিসিপ্ট।
- ৮
স্টুডেন্ট ভিসা
ভিসা লেটার আর বাকি কাগজ দিয়ে আবেদন। কী কী লাগবে গুছিয়ে দিই, সিদ্ধান্ত হাইকমিশনের।
- ৯
ভারতে পৌঁছানো
এয়ারপোর্ট থেকে ক্যাম্পাস, প্রথম সপ্তাহের কাজ। আমাদের টিম ভারতেই আছে।
সোজা কথা
যাদের আমি ভারতে পড়তে যেতে নিষেধ করি
সবার জন্য ভারত ঠিক সিদ্ধান্ত না। ভুল শিক্ষার্থীকে ভর্তি করালে আমারও ক্ষতি, আপনারও। তাই এই কথাগুলো আগেই বলে রাখি।
যাদের চার বছরের পুরো খরচ চালানোর সামর্থ্য নেই
মাঝপথে টাকার অভাবে পড়া বন্ধ হওয়া না যাওয়ার চেয়েও খারাপ। প্রথম বছর না, পুরো কোর্সের খরচ আগে হিসাব করুন।
যারা পড়ার পাশাপাশি কাজ করে খরচ চালানোর পরিকল্পনা করছেন
স্টুডেন্ট ভিসায় কাজ করে খরচ তোলার ওপর ভরসা করবেন না। বাজেট এমনভাবে করুন যেন আয় ছাড়াই চলে।
যারা শুধু স্কলারশিপের শতাংশ দেখে ইউনিভার্সিটি বাছেন
বেশি টিউশনে ৬০% ছাড়, কম টিউশনে ৩০% ছাড়ের চেয়েও দামি হতে পারে। শতাংশ না, মোট খরচ দেখুন।
যারা MBBS পড়তে চান
দেশে ফিরে ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশনের নিয়ম জটিল ও বদলায়। এই বিষয়ে নিশ্চিত হয়ে পরামর্শ দেওয়ার মতো জ্ঞান আমার নেই, তাই দিই না।
ভারত সরকারের স্কলারশিপ
ICCR (সুবর্ণ জয়ন্তী) স্কলারশিপ নিয়ে জানতে চান?
এটা ভারত সরকারের স্কলারশিপ — নিজে আবেদন করতে হয়, নির্বাচন হয় নিজের যোগ্যতায়। আমরা এটা নিয়ে কাজ করি না, তবে নিয়ম আর আবেদনের পথ এক জায়গায় গুছিয়ে দিয়েছি।
না। কাউন্সেলিং, ইউনিভার্সিটি বাছাই, আবেদন — কোনোটার জন্য শিক্ষার্থী বা অভিভাবকের কাছ থেকে আমি টাকা নিই না। শিক্ষার্থী ভর্তি হলে ইউনিভার্সিটি আমাকে কমিশন দেয়। কীভাবে, সেটা খোলাখুলি লিখে রেখেছি।
প্রশ্ন থাকলে লিখুন। উত্তর আমি নিজে দিই।
কোনো ফি নেই, কোনো চাপ নেই। আপনার GPA আর বাজেট জানালে ২০ মিনিটে তিনটা বাস্তবসম্মত অপশন দাঁড় করিয়ে দিতে পারি, প্রতিটার মোট খরচসহ।
